গানসু প্রদেশে আকস্মিক পাহাড়ি ঢলে প্রাণহানি
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আকস্মিক পাহাড়ি ঢলের কবলে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সময় ভুক্তভোগীরা নদীর তীরে ক্যাম্পিং করছিলেন। হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলে তারা আটকা পড়েন। বর্তমানে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।