প্রশাসনিক রদবদল: ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বরত ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করা ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সূত্র অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত ছিলেন। সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার ভিত্তিতে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই কর্মকর্তারা নিজ নিজ জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রশাসনিক শৃঙ্খলা ও জনস্বার্থ বিবেচনায় সরকার এই বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।