৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে এই কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে অবসরে পাঠাতে পারে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা সরকারি নিয়ম অনুযায়ী অবসর সুবিধা প্রাপ্য হবেন।