অর্থনীতি

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার প্রদান ও মেয়াদ বৃদ্ধি

‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার দিল ফ্রিডম, মেয়াদ বাড়ল ক্যাম্পেইনের
ছবি: বিজ্ঞপ্তি

পুরস্কার পেলেন বিজয়ীরা, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ‘ফ্রিডম’ আয়োজিত ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ভোক্তাদের ব্যাপক সাড়ার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ক্যাম্পেইনটির মেয়াদ আগামী আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।

‘ফ্রিডম ফিয়েস্তা’ অনুষ্ঠানে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়
‘ফ্রিডম ফিয়েস্তা’ অনুষ্ঠানে বিজয়ীদের স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়
ছবি: ফ্রিডমের সৌজন্যে

সম্প্রতি রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফ্রিডম ফিয়েস্তা’ শীর্ষক এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে স্কুটি ও গোল্ড কয়েন হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। তিনি হাইজিন সেক্টরে ফ্রিডমের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে এসিআই কনজ্যুমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মো. নাহিদ নেওয়াজ, জিএম সেলস মিজানুর রহমান, জিএম অপারেশনস দীপঙ্কর বিশ্বাস, ডিজিএম শেহরিন কামাল এবং পিজিএম আসির আওসাফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনে দেশজুড়ে সাড়া

অনুষ্ঠানে বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কেবল পুরস্কারই দিচ্ছি না, বরং ভোক্তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আস্থাকে উদ্‌যাপন করছি। বাংলাদেশের নারীদের নিরাপদ হাইজিন ও সুস্থতা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীতেও নারীদের দৈনন্দিন জীবনে সহায়ক এমন আরও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আসবে ফ্রিডম।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা সংগীতশিল্পী প্রীতমের লাইভ পরিবেশনা, ম্যাজিক শো এবং স্ট্যান্ড-আপ কমেডি উপভোগ করেন।