অর্থনীতি

এক বছর পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

এক বছর পর আবারও চালু হলো বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারিতা ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

ঢাকা: এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই রুটের কার্যক্রম পুনরায় শুরু হয়।

রোববার দিবাগত রাত ২টা ২৫ থেকে ২টা ২৯ মিনিটের মধ্যে বিমানের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ছাড়ে। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নারিতায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে এই রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধন করা হয়। ফিতা কাটেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল রোববার দিবাগত রাতে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিতা কেটে ঢাকা-নারিতা ফ্লাইটের উদ্বোধন করা হয়। ফিতা কাটেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। গতকাল রোববার দিবাগত রাতে
ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন। মন্ত্রী আফরোজা খানম বলেন, “ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে এই রুটের ফ্লাইট আর বন্ধ করা হবে না, বরং পর্যায়ক্রমে আরও ফ্লাইট বাড়ানো হবে।” তিনি আরও জানান, এই ফ্লাইট পুনরায় চালু হওয়া সম্মিলিত প্রচেষ্টার ফসল এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও অভিবাসীদের সুবিধার কথা বিবেচনা করে এই রুটটি পুনরায় চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ফ্লাইটের চাহিদা বিবেচনায় বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট আবার চালু হচ্ছে ২৭ জুলাই

উল্লেখ্য, অতীতে এই রুটে ফ্লাইট চালু থাকলেও তা লাভজনক না হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবার এই রুটের ফ্লাইট লাভজনক হবে বলে সরকারের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।