প্রথম পাতা

প্রতারণার মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ

গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন। পরোয়ানাভুক্ত আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর বিদিশা এরশাদকে থানায় রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।