ভিডিও

প্রতারণার মামলায় গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা একটি প্রতারণা মামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।