রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা এরশাদ গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বর এলাকার এরাবিকা রেস্টুরেন্টে অবস্থানকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।