রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল যৌথ সভা ডেকেছে বিএনপি

কাল যৌথ সভা ডেকেছে বিএনপি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিতে যৌথ সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব নেতাদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।